TERMS & CONDITIONS
চাত্র উদ্যোগতা (Chatro Uddokta) একটি বহুমুখী ও আধুনিক উদ্যোগ, যা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের ফিজিক্যাল পণ্য, ডিজিটাল পণ্য, বিশেষ ই-বুক, গ্রোসারি পণ্য, কাঁচা ও তাজা শাকসবজি, মাছ, মাংস, পারিবারিক প্রয়োজনীয় সামগ্রী, পোশাক, ইলেকট্রনিক্স, অ্যাক্সেসরিজ, লাইফস্টাইল পণ্য, স্বাস্থ্যপণ্য, ওষুধ ও অলংকার সরবরাহ করে থাকে।
চাত্র উদ্যোগতা ড্রপশিপিং, তাজা পণ্য সরবরাহ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং মডেলের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। আমাদের ওয়েবসাইট, অ্যাপ বা যেকোনো পরিষেবা ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত নিয়ম ও শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।
১. গ্রাহকদের জন্য শর্তাবলী
১.১ পণ্য ও পরিষেবা
– চাত্র উদ্যোগতা সর্বোচ্চ মান বজায় রেখে পণ্য সরবরাহে সচেষ্ট।
– বাজার পরিস্থিতি, সরবরাহকারী বা প্রাপ্যতার কারণে পণ্যের মূল্য ও স্টক পরিবর্তিত হতে পারে।
– তৃতীয় পক্ষ বা সরবরাহকারীর মাধ্যমে প্রদত্ত পণ্যের গুণগত মানের দায়ভার সংশ্লিষ্ট সরবরাহকারীর ওপর বর্তাবে।
১.২ অর্ডার ও পেমেন্ট
– গ্রাহক রেজিস্ট্রেশন সম্পন্ন করে অর্ডার করতে পারবেন।
– বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার অথবা অনুমোদিত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে।
– পেমেন্ট যাচাই সম্পন্ন হওয়ার পর অর্ডার নিশ্চিত বলে গণ্য হবে।
১.৩ ডেলিভারি নীতি
-অর্ডার নিশ্চিত হওয়ার পর সাধারণত ৩ (তিন) কার্যদিবসের মধ্যে পণ্য ডেলিভারি দেওয়া হয়।
– তাজা ও পচনশীল পণ্যের ডেলিভারি সময় এলাকা ও প্রাপ্যতার ওপর নির্ভরশীল।
১.৪ অর্ডার বাতিল নীতি
– অর্ডার “Processing / In Process” হওয়ার আগ পর্যন্ত বাতিল করা যাবে।
– অর্ডার প্রক্রিয়াধীন হওয়ার পর বাতিলযোগ্য নয়।
১.৫ ফেরত ও রিফান্ড নীতি
– পণ্যে কোনো সমস্যা থাকলে পণ্য গ্রহণের ৩ দিনের মধ্যে কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে হবে।
– যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিফান্ড বা রিপ্লেসমেন্ট দেওয়া হবে।
-ফেরতযোগ্য পণ্য অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং মূল প্যাকেজিংসহ হতে হবে।
– মাছ, মাংস, শাকসবজি ও অন্যান্য পচনশীল পণ্য ত্রুটিপূর্ণ না হলে ফেরতযোগ্য নয়।
-পচনশীল পণ্য ডেলিভারি গ্রহণের সময় ডেলিভারি প্রতিনিধির সামনেই যাচাই করতে হবে।
২. এজেন্ট ও অ্যাফিলিয়েট শর্তাবলী
২.১ যোগ্যতা
– ন্যূনতম ১৮ বছর বয়সী যে কেউ আবেদন করতে পারবেন।
– একটি বৈধ জাতীয় পরিচয়পত্র বা আইডি থাকা বাধ্যতামূলক।
২.২ এজেন্ট কমিশন নীতি
– এজেন্ট কার্যক্রম নির্ধারিত আউটলেট বা অফলাইন বিক্রয়ের জন্য প্রযোজ্য।
– এজেন্টরা নির্ধারিত প্রতিনিধি বা ম্যানেজারের মাধ্যমে পণ্য সংগ্রহ করবেন।
– প্রতিটি পণ্যের জন্য পূর্বনির্ধারিত এজেন্ট মূল্য বা কমিশন কাঠামো কার্যকর থাকবে।
২.২ এজেন্ট কমিশন নীতি
– এজেন্ট কার্যক্রম নির্ধারিত আউটলেট বা অফলাইন বিক্রয়ের জন্য প্রযোজ্য।
– এজেন্টরা নির্ধারিত প্রতিনিধি বা ম্যানেজারের মাধ্যমে পণ্য সংগ্রহ করবেন।
– প্রতিটি পণ্যের জন্য পূর্বনির্ধারিত এজেন্ট মূল্য বা কমিশন কাঠামো কার্যকর থাকবে।
২.৩ অ্যাফিলিয়েট কমিশন নীতি
– শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ যেকোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে পণ্য প্রচার করতে পারবেন।
– নির্ধারিত অ্যাফিলিয়েট পোর্টাল বা সিস্টেম ব্যবহার করে অর্ডার সম্পন্ন করতে হবে।
– কমিশন বা লাভ মাসিক ভিত্তিতে নির্ধারিত বিকাশ বা ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হবে।
অন্যান্য
৩. দায়িত্ব ও নৈতিকতা
- গ্রাহকদের সাথে সর্বোচ্চ সততা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে।
- মিথ্যা, বিভ্রান্তিকর বা প্রতারণামূলক তথ্য প্রদান করলে সদস্যপদ বাতিল করা হতে পারে।
৪. আচরণবিধি
- চাত্র উদ্যোগতার নাম, লোগো বা ব্র্যান্ড অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
- যেকোনো অবৈধ, প্রতারণামূলক বা সন্দেহজনক কার্যকলাপের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৫. কন্টেন্ট ও কপিরাইট
- ওয়েবসাইটে প্রকাশিত সকল কনটেন্ট (লেখা, ছবি, ভিডিও, লোগো, ডিজাইন) চাত্র উদ্যোগতার মেধাস্বত্ব।
- কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কনটেন্ট কপি, বিতরণ বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা নিষিদ্ধ।
৬. পরিবর্তনের অধিকার
- চাত্র উদ্যোগতা যেকোনো সময় এই নিয়ম ও শর্তাবলী পরিবর্তন, সংযোজন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
- ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই পরিবর্তন কার্যকর হবে।